spot_img
spot_img

ধর্ষণ মামলায় কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

কুমিল্লায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিককে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব

(২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে আবাসিক হোটেল থেতে মামলার ৩নং আসামি আবু কাউছার অনিককে গ্রেফতার করে।

আজ শনিবার রাতে এ বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল খাইরুল আলম অনিককে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে। আমাদের কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ