spot_img
spot_img

সবার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডা. জাহিদ

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনসচেতনতা ও জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই এ ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ