বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মুহাম্মাদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরবে গেলেন ইমরান খান

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আমন্ত্রণে পরিবেশসংক্রান্ত ‘মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ (এমজিআই) সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রিয়াদে পৌছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (২৩ অক্টোবর) তিন দিনের ওই সফরে মদিনা শহরে পৌছেন তিনি।

সেখানে ইমরান খানকে অভ্যর্থনা জানান মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের উদ্যোগে এই প্রথম মধ্যপ্রাচ্যে এ ধরনের কোনো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান। এ ছাড়া পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করবেন তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ