spot_img
spot_img

আজারি প্রেসিডেন্টের জন্মদিনে অভিনন্দন এরদোগানের

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ৫৯তম জন্মদিনে অভিনন্দন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, টেলিফোনে আজেরি নেতা আলিয়েভের সু-স্বাস্থ্য, শান্তিময় জীবন, তার ও পরিবারের দীর্ঘ জীবন এবং জাতির সমৃদ্ধি কামনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আলিয়েভ তার দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই অঞ্চলের শান্তি ও স্থীতিশীলতা বজার রাখার গুরুত্বের বিষয়টিও তিনি ভালো করে জানেন।

তুরস্কের সঙ্গে আজারবাইজানের সম্পর্ক বজায় রাখার অবদানের জন্য আলিয়েভকে ধন্যবাদ জানান এরদোগান। এ সময় তুরস্ক ও আজারবাইজানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং সংহতির বিষয়টি চলমান রাখার ওপর গুরুত্ব দেন।

সূত্র: ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ