হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরান আমেরিকার কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ইরান তাদের জানিয়েছে যে দেশটি এখন ধসের অবস্থায় রয়েছে। তার ভাষায়, ইরান চায় আমেরিকা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিক। একই সঙ্গে তারা নিজেদের নেতৃত্ব সংকট সামাল দেওয়ারও চেষ্টা করছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত ইরান নেতৃত্ব সংকট কাটিয়ে উঠতে পারবে বলে তিনি মনে করেন।
তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।











