spot_img
spot_img

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে উজবেকিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বালখ প্রদেশের অভাবী মানুষদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে উজবিস্তান।

গত শুক্রবার (২৩ শে ডিসেম্বর) আফগানিস্তানের বালখ প্রদেশে এ সহায়তাটি পৌঁছায় আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এই দেশ।

বালখের গভর্নর মাওলানা মুহাম্মদ দাউদ তালেবানদের বিজয়ের পর উজবেকিস্তানের সাথে সুসম্পর্ক ও ক্রমাগত সহায়তার জন্য উজবেকিস্তানের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

আফগানিস্তান বিষয়ক উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধি ইসমাতুল্লাহ ইরগাশেভ বলেন, “সুসম্পর্কের ভিত্তিতে আমরা আফগানিস্তানের সাথে একটি ভাল সম্পর্ক নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

উল্লেখ্য, এ মানবিক সহায়তার মধ্যে রয়েছে ৪৮ টন ময়দা, ৩০ টন চিনি, ৪৮ টন গম, ২২ টন পাস্তা, ১০৮০ প্যাকেট গরুর মাংস, পুরুষ-মহিলা ও শিশুদের জন্য পর্যাপ্ত শীতের পোশাক ও জুতা।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ