চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আকস্মিকভাবে আফগানিস্তান সফর করেছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) তিনি এ সফর করেন বলেন আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বখতার’ এর মহাপরিচালক আব্দুল ওয়াহিদ রাইয়ান নিশ্চিত করেন।
রাজধানী কাবুলে পৌঁছানোর পর ওয়াং ই-কে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি অভ্যর্থনা জানান। আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে চীনের ভূমিকাসহ নানা ইস্যু নিয়ে দুপক্ষ আলোচনা করবে।
আগামী ৩০ ও ৩১ মার্চ আফগানিস্তান বিষয়ে প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে একটি সম্মেলন করতে যাচ্ছে বেইজিং। এর এক সপ্তাহ আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে এ সফর করছেন। তালেবান সরকারকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে।
তালেবান ক্ষমতায় আসার পর চীন সরকারের পক্ষ থেকে ওয়াং ই সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে প্রথম আফগানিস্তান সফর করলেন।











