সিলেট, নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ১৫০০০০০ পনের লক্ষ টাকার ত্রাণ সহায়তা দিচ্ছে ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। সংগঠনের উপদেষ্টা আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর নির্দেশনায় এই ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।
আজ শনিবার (২৫ জুন) বানভাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটির সভাপতি মাওলানা আইয়ুব বাবুনগরী ও মহাসচিব মাওলানা ইয়াহিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এতে আরো আছেন, নায়েবে আমির মুফতি খালেদ আমতলী, নায়েবে আমির কারী আবু সাঈদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, অর্থ সম্পাদক মুফতি রহিমুল্লাহ শাহনগরী, মাওলানা হারুন আজিজী নদবী, সহ অর্থ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান জাফতনগর, দপ্তর সম্পাদক মুফতি আবু মাকনূন মুহাম্মদ আজিজী বাবুনগরী প্রমুখ।
তারা সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বানভাসি মানুষদের মাঝে নগদ অর্থ, নারীদের কাপড়, শিশুদের দুধ, বিস্কুট, ৫০০ পেকেট খাবার সহ মোট পনের লক্ষ্য টাকার ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।











