spot_img
spot_img

এবার গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, শনিবার (২৫ জুন) দুপুর দুইটার দিকে দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা আরও ৮টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় একটি বসতবাড়িও আগুনে পুড়ে যায়।

প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে, পরে ফায়ার সার্ভিসে খবর দিলে জয়দেবপুর থেকে দুইটি ও কাশিমপুরের ডিবিএলের একটিসহ মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি আরও জানান, তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ