spot_img
spot_img

”মুফতি মুনির কাসেমী ও মুফতি নূরানীকে নতুন মামলা দিয়ে হয়রানি বন্ধ করুন”

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা মুফতি মুনির হোসাইন কাসেমী ও মুফতি নূর হোসাইন নূরানীকে একটি পুরনো মামলায় নতুনভাবে গ্রেফতার দেখিয়ে আজ কারাগারে পাঠিয়েছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে কারাবন্দি মজলুম আলেমদের ওপর চরমভাবে জুলুম, নির্যাতন চালাচ্ছে। নানাভাবে হয়রানি করছে। অবিলম্বে এই অত্যাচার বন্ধ করুন। হেফাজত ইসলামের কারামুক্ত ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দ কারাবন্দি সকল মজলুম আলেমদের মুক্তির দাবি জানান।

সংবাদপত্রে প্রেরিত আজ (২৫ জুন) এক বিবৃতিতে কারামুক্ত ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রায় দুই বছরের অধিককাল যাবত মিথ্যা মামলায় কারাগারে বন্দী আছেন শায়খূল হাদীস মাওলানা মামুনুল হক, মাওলানা মুফতি মুনীর হোসাইন কাসেমী ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মুফতি নূর হোসেন নূরানী, মুফতি মাহমুদ গুনবী। অতি সাধারণ মামলায় তাদেরকে এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

আদালত থেকে জামিন হওয়ার পরও তাদের মুক্তির পথ রুদ্ধ করতে কখনো জামিন স্টে করা হচ্ছে, কখনো নতুন মামলায় শোন এরেস্ট দেখানো হচ্ছে। নতুন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। জেল গেইট থেকে পূণরায় গ্রেফতার করা হচ্ছে। মুক্তির দ্বার প্রান্তে এসে এভাবে কারাগারে ফেরত যাওয়া কতটা কষ্টের তা একমাত্র ভুক্তভোগী ও তার পরিবারের স্বজনরাই জানে। এর মাধ্যমে দেশের শান্তিপ্রিয় নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন, আইনের অধিকার হরণ করা হচ্ছে।

তারা আরো বলেন, অনেক গুরুতর মামলার আসামীরা সহজে জামিন পেয়ে যায়, অন্য রাজনৈতিক নেতৃবৃন্দও এধরণের মামলায় দ্রুত বের হয়ে যাচ্ছে। কিন্তু আলেমদের সাথে এই আচরণ জঘন্য প্রতিহিংসা পরায়ণ। যা মেনে নেয়া কঠিন। এটা সরকারের সাথে ওলামায়ে কেরাম ও বৃহত্তর ইসলামী জনতার দূরত্ব সৃষ্টির কারণ হবে বলে আমরা মনে করি।

তাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে, কারাবন্দী মজলুম আলেমদের অবিলম্বে মুক্তি দিন। আদালত থেকে জামিন হওয়ার পর মামলা স্থগিত করা ও নতুন মামলায় শোন এরেস্ট দেখানো থেকে বিরত থাকুন।

বিবৃতিদাতারা হলেন, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুফতি বশির উল্লাহ,মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি হারুন ইজহার, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা নাসিরুদ্দিন মুনির, মাওলানা জাকারিয়া নোমান ফয়জি, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি শরীফ উল্লাহ, মাওলানা এহসানুল হক, মাওলানা হাফেজ এহতেশামুল হক সাখী, মাওলানা শরিফ হুসাইন, মাওলানা হাফেজ সানাউল্লাহ, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা এনামুল হাসান ফারুকী, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ