spot_img
spot_img

২৮ দিনে পদ্মা সেতুতে ৭৬ কোটি টাকা টোল আদায়

আজ সোমবার (২৫ জুলাই) পদ্মা সেতু উদ্বোধনের ২৮ দিন পূর্ণ হলো। এর আগে গত (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করেন।

সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সেতু উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত টোল আদায় করা হচ্ছে। ২৩ জুলাই পর্যন্ত মোট ৭৬ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ১০০ টাকার টোল আদায় হয়েছে।

নতুন উদ্যোক্তা শরীয়তপুর সুপার সার্ভিস প্রাইভেট কোম্পানির অংশীদার সাইম মোল্লা বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় পর শরীয়তপুরের পরিবহন খাতে অপার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সরাসরি শরীয়তপুর-ঢাকা বাস সার্ভিস চালু করেছি। এতে আমরা বাস মালিকরা যেমন লাভবান হচ্ছি, তেমনিভাবে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। শরীয়তপুর থেকে দেড় থেকে দুই ঘণ্টায় যাত্রী নিয়ে ঢাকায় যেতে পারছি।

জাজিরা মিরাশা এলাকার কৃষক সিরাজ ফকির বলেন, এখন সময় পাল্টেছে। ক্ষেত থেকে সবজি তুলে ঢাকার কারওয়ান বাজার মোকামে বিক্রি করতে পারছি। এতে লাভের মুখও দেখছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ