spot_img

২৪ ঘন্টায় ৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময় মৃত্যু হয়েছে এক রোগীর।

সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে ঢাকায় ৪০ ও সারাদেশে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারা দেশে সর্বমোট ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২১২ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৬৪ জন ডেঙ্গু ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ