spot_img

রোহিঙ্গা ইস্যুতে বন্ধু রাষ্ট্রগুলোকেও আমরা কাজে লাগাতে পারিনি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক হলেও, আন্তর্জাতিক মহলকে আমরা সেভাবে সম্পৃক্ত করতে পারিনি। আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে পারিনি আমরা।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছি আমরা। কিন্তু, মিয়ানমারের সাথে চুক্তি করে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারাও ব্যর্থতা।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চার বছরেও সাফল্য নেই। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।

জিএম কাদের বলেন, রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা রক্ষা করাও সম্ভব হয়নি। রোহিঙ্গারা ইতোমধ্যেই মাদক চোরাচালানসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সেখানে খুন-খারাবি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে ভয়াবহ অবস্থা তৈরি হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ