ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীর এলাকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর হামলায় চার ফিলিস্তিনী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ইসরাইলী বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নাবলুসে ইসরাইলী বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনী নিহত ও ১৯ জন আহত হয়েছে। রামাল্লায় একই সময়ে ইসরাইলী বাহিনীর গুলিতে আরো এক ফিলিস্তিনী নিহত হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থাসমূহের সাথে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইসরাইলী বাহিনী এ হামলার কথা নিশ্চিত করে বলেছে, বিস্ফোরক তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন গোপন এপার্টমেন্টে তারা অভিযান পরিচালনা করেছে।











