spot_img
spot_img

আফগানিস্তানে পপি চাষ কমেছে : জাতিসংঘ

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের জন্য জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি বলেছেন “আশা করা যাচ্ছে যে আফগানিস্তানের সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়নের ফলে এই মৌসুমে পপি চাষ আরও কমে যাবে।”

গত শনিবার (২৪ ডিসেম্বর) আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন (ইউনামা) প্রধান রোজা ওতুনবায়েভা এক বিবৃতিতে বিষয়টি জানান।

তিনি বলেন, আফগানিস্তানের ইসলামী ইমারাত দেশটিতে পপি চাষ রোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি বলেন, ইসলামী ইমারাতের সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়নে তারা উরুজগান, হেলমান্দ, লাঘমান এবং কুনারের গ্রীষ্মমন্ডলীয় প্রদেশগুলিতে পপি চাষের মৌসুম শুরু হওয়ার পরপরই শত শত একর এলাকা জুড়ে পোস্তের ঝোপ ধ্বংস করেছে।

অন্যদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পোস্ত বীজ সংগ্রহ ও মাদকদ্রব্য উৎপাদনে এর ব্যবহার নিষিদ্ধ করা তাদের এত বছরের সংগ্রামের একটি অংশ।

উল্লেখ্য, গত সপ্তাহে আফগানিস্তানের ফারাহ, ঘোর ও হেলমান্দ প্রদেশে তিনটি মাদক গুদামের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে আগুন ধরিয়ে দিয়ে সেসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছিল।

সূত্র: এভিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ