spot_img
spot_img

আরও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

অধিকৃত পশ্চিমতীরে আবারও এক ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

বুধবার (২৫ জানুয়ারি) জেনিন শহরের একটি শরণার্থী শিবিরের কাছে এই হত্যাকাণ্ড চালায়।তেল আবিবের দাবি, সেনাদের লক্ষ্য করে চালানো ছুরি হামলা থেকে জীবন বাঁচাতে গুলি চালায় তারা।

অধিকৃত পশ্চিমতীর যেন এখন পরিণত হয়েছে মৃত্যুকূপে। প্রায় প্রতিদিনই অঞ্চলটিতে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। ইসরাইলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা।

চলতি সপ্তাহে দ্বিতীয় দিনের মতো রক্ত ঝড়ল পশ্চিমতীরে। বুধবার অঞ্চলটির জেনিন শহরের শরণার্থী শিবিরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে ইসরাইলী বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই যুবককে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ