দক্ষিণ ইউক্রেনের শহর খেরসন বন্দরে তুর্কি মালিকানাধীন একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ক্ষেপণাস্ত্রটি ‘তুজলা’ নামক জাহাজটির ব্রিজে আঘাত হানে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ হামলা কারা করেছে তা জানা সম্ভব হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিপিং সূত্র জানিয়েছে, খেরসন সহ ইউক্রেনের বিভিন্ন বন্দরে বর্তমানে ১২টি তুর্কি জাহাজ আটকা পড়ে আছে।
সূত্র: রয়টার্স











