spot_img
spot_img

মোদিকে নিয়ে বিবিসির ডকুমেন্টারি নিষিদ্ধ করা গণমাধ্যমের স্বাধীনতা হরণ : আমেরিকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে নির্মিত বিবিসির ডকুমেন্টারি ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ নিষিদ্ধ করাকে সংবাদপত্রের স্বাধীনতা হরণ বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২৫ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস একটি সংবাদ সম্মেলনে একথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে মুক্ত গণমাধ্যমকে সমর্থন করে। যা মত প্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতিগুলিকে তুলে ধরে।

উল্লেখ্য, বিবিসির এই ডকুমেন্টারিটি ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

ডকুমেন্টারিটি যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না পড়ে তা ঠেকাতে ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার।

ইতোমধ্যে টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষকে বিবিসির এই ডকুমেন্টারির লিঙ্ক সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র: মুসলিম মিরর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ