spot_img
spot_img

সিঙ্গাপুরে আগুনে দগ্ধ হয়ে বাংলাদেশির মৃত্যু

সিঙ্গাপুরের একটি কারখানায় আগুনে দগ্ধ হয়ে নিহত হলেন চাঁদপুরের হাজীগঞ্জের আনিসুজ্জামান (৩২) নামে এক ব্যক্তি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিনের বেলায় সিঙ্গাপুরের কর্মক্ষেত্র সেই কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাতে পুড়ে যান আনিসুজ্জামান। এর পরেরদিন বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আনিসুজ্জামানের বন্ধু তানজিবুল ইসলাম, প্রায় দেড় বছর আগে আনিসুজ্জামান তার ভগ্নিপতির হাত ধরে সিঙ্গাপুরে যান। সেখানে গত বুধবার দুপুরে কারখানাতে কাজ করা অবস্থায় অগ্নিদগ্ধ হন তিনি। এর পরেই তাকে হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে মারা যান আনিসুজ্জামান। তারপর সেই মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছে।

নিহতের বাবা অহিদ হাওলাদার জানান, আমার ছেলের মরদেহ কবে ফিরবে তা জানি না। তবে মেয়ের জামাতা সেখান থেকে আনিসের মরদেহ দেশে নিয়ে আসার জন্য কাজ করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ