spot_img
spot_img

চট্টগ্রামে নতুনকরে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জন নগরীর বাসিন্দা। বাকি ১৪ জনের মধ্যে লোহাগাড়ার ১, আনোয়ারার ১, বাঁশখালীর ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, ফটিকছড়ির ১, রাউজানের ১, হাটহাজারীর ৪ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ