শনিবার | ১৩ ডিসেম্বর | ২০২৫

মনপুরায় স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় অজ্ঞান হয়ে যুবলীগ সভাপতির মৃত্যু

ভোলা জেলার মনপুরা উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রায় অজ্ঞান হয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দিন (৪৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিহত জসিম উদ্দিন উপজেলার মনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি ও একই ওয়ার্ডের কূলাগাজী তালুক গ্রামের বাসিন্দা।

আজ শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের শোভাযাত্রাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে সড়ক অতিক্রমকালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্রে জানা যায়, নিহত জসিম উদ্দিন মনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সকাল ৮টার দিকে স্বাধীনতা দিবসের দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগের শোভাযাত্রায় অংশ নেন। মনপুরা ডিগ্রি কলেজের মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়ার পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিক মুঠোফোনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। পাশিপাশি ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন তিরি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img