spot_img

স্বাধীনতার প্রকৃত সুফল এখনো নাগালের বাইরে: নেজামে ইসলাম পার্টি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ নেজামে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লক্ষ লক্ষ মানুষের রক্ত ও শাহাদাত এর বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার প্রকৃত সুফল এখনো নাগালের বাইরে। দেশের মানুষের নাগরিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। কোথাও আইনের শাসন নেই। বিচার ব্যাবস্থার উপর মানুষের কোন আস্থা নেই। নিত্যপণ্যের বাজার জনগনের ক্রয় ক্ষমতার বাইরে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেছেন, স্বাধীনতার মহান অর্জন ভারতীয় আধিপত্যবাদের কাছে আজ জিম্মি হয়ে পড়েছে। এই জিম্মিদশা থেকে মুক্ত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

নেজামে ইসলাম পার্টির ঢাকা মহানগর আমীর মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে ও মহানগর নায়েবে আমীর মুফতী দ্বীনে আলম হারুনীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় সহকারী অর্থসচিব হাজী আনওয়ারুল কবীর, ঢাকা মহানগর নায়েবে আমীর মুফতি আবদুস সাত্তার, যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা ওয়াহিদুজ্জান, তেজগাঁও আমীর মাওলানা আশরাফ আলী, নগর নেতা মাওলানা জহিরুল ইসলাম নিজামী, মাওলানা মাজহারুল ইসলাম মামুন তালুকদার প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ