spot_img

শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে: প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস খণ্ডিত ও বিকৃত করে জাতির সাথে প্রতারণা করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা অস্বীকার করে সরকার মুক্তিযুদ্ধকে অপমানিত করছে। শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সূচনা হয়।

আজ শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় পৃথক পৃথক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার গণতন্ত্র, ভোটাধিকারসহ মৌলিক মানবাধিকার হরণ করেও স্বাধীনতার স্বাধীনতার স্বপ্ন-আকাঙ্ক্ষা পদদলিত করছে। তাদের মুখে স্বাধীনতার চেতনার কথা মানায় না। গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশে স্বাধীনতা অর্থহীন ও বিবর্ণ।

তিনি বলেন, লুটপাটের অর্থ সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা খুনাখুনিতে লিপ্ত হয়েছে। তাদের সন্ত্রাসে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ