spot_img

যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সহায়তা চায় বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশ সীমান্তবর্তী যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য বাংলাদেশি হিন্দুদের সহায়তা চেয়েছেন। তিনি বুধবার (২৫ মার্চ) কলকাতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন।

শমীক ভট্টাচার্য বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সহযোগীরা যতই চেষ্টা করুক, আমরা তা প্রতিহত করব। বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন এবং যশোর, খুলনাকে ভারতের সঙ্গে যুক্ত করুন।

সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

শমীক ভট্টাচার্য-এর এ বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য সংবেদনশীল ইস্যু তৈরি করতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ