spot_img

আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘনের চূড়ান্ত জবাবের হুঁশিয়ারি দিল ইরান

ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিমানবাহিনীর কমান্ডার সাইয়েদ মজিদ মুসাভি বলেছেন, চলমান শান্তি আলোচনার মধ্যেই আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি চলমান কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনা করে বলেন, “শত্রুর সঙ্গে আলোচনা মানেই নিছক ক্ষতি”।

মুসাভি জানান, ইরানের বিমানবাহিনী যারা দেশটির কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির তত্ত্বাবধান করে বর্তমানে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি দাবি করেন, বাহিনীটি “চূড়ান্ত ও দ্রুত জবাব” দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এখন শুধু সর্বাধিনায়কের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় আছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করে, বন্দর আব্বাসের হরমোজগান অঞ্চলে “আগ্রাসী কর্মকাণ্ড” চালিয়ে আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ