spot_img
spot_img

বন্যার্তদের পাশে চট্টগ্রামের আস-সিরাজ ফাউন্ডেশন

মাহবুবুল মান্নান


সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন চট্টগ্রামের আস-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা তানভীর সিরাজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

শনিবার(২৫জুন)প্রতিনিধিদল সিলেট বন্যার্ত এলাকা ছাতক, কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী এলাকার ইছামতী, রাবারড্রাম, বৈশাকান্দি, ছনবাড়ী, গাংপার, নিজগাঁও, বনগাও, নোয়াকুট বাহাদুরপুর ও শাহ আরফিনে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় আস-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা তানভীর সিরাজ বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি সংস্থাদের প্রতি বিশেষ আহবান জানান।

আস-সিরাজ ফাউন্ডেশ এর আগে বানভাসি কুড়িগ্রাম জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ