spot_img
spot_img

রাতে দোকান বন্ধের নির্দেশ অমান্য করায় ৬ জনকে জরিমানা

গতকাল সোমবার (২৫ জুলাই) রাত ১১টার পর ঘণ্টাব্যাপী চলে এই আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

জানা গেছে, রাত ৮টায় দোকানপাট বন্ধের নির্দেশনা থাকলেও কেউ কেউ তা মানছেন না। গতকাল সোমবার রাত ৮টার পরও অনেক দোকানপাট খোলা ছিল। এমন অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাত ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ছয় দোকানমালিককে জরিমানা করেন ইউএনও কমলেশ। এর মধ্যে জুয়েলার্স, ওয়ার্কশপ ও চায়ের দোকান রয়েছে। এই ছয় দোকানমালিককে মোট সাত হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ