spot_img
spot_img

যাত্রী সংকটে বন্ধ হয়ে গেল গ্রিন লাইন

যাত্রী সংকটের কারণে বন্ধ হয়ে গেল ঢাকা-বরিশাল রুটের জনপ্রিয় নৌ সার্ভিস এমভি গ্রিন লাইন-৩।

মঙ্গলবার (২৬ জুলাই) গ্রিন লাইন পরিবহন ও ওয়াটার ওয়েজের জেনারেল ম্যানেজার মো. আব্দুস ছাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।।

তিনি জানান, ঈদের পরে ১০০ যাত্রীও হচ্ছিল না। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রী কমে গেছে। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন ভাড়া কমাতে। তবে ক্যাটামেরান সার্ভিস পরিচালনায় ট্রিপ প্রতি খরচ বেশি। তাছাড়া আমরা পর্যালোচনা করে দেখেছি ভাড়া কমালেও যাত্রী আশানুরুপ বাড়বে না। এছাড়াও বিশ্বব্যাপী ডিজেলের দাম বেড়েছে। ফলে ট্রিপ খরচ উত্তোলন নিয়েই শঙ্কা রয়েছে। ভাড়া কমিয়ে লঞ্চ সার্ভিস দেওয়া সম্ভব। ক্যাটামেরান সার্ভিস অব্যাহত রাখা অসম্ভব।

আব্দুস ছাত্তার বলেন, এমভি গ্রিন লাইন-৩ এ কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেটি মেরামত করতে ডকইয়ার্ডে নিতে হবে। এতে কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। তবে ঢাকা-হিজলা-বরিশাল রুটে আবারও সার্ভিসটি চালু করা হবে কিনা এখনই আমরা বলতে পারছি না। আমাদের ধারণা যাত্রী সংকটের কারণে স্থায়ীভাবেই বন্ধ করা হতে পারে এই রুটের সার্ভিস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ