spot_img

আগারগাঁও মাঠে সমাবেশ করবে সরকারদলীয় ৩ সংগঠন

চেয়েছিল বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশ করতে, রাজি হয়নি ডিএমপি। তারপর আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেখানেও অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বঘোষিত সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের তিন সংগঠন স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

বুধবার (২৬ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ছাত্রলীগের শীর্ষ এক নেতা নিশ্চিত করেছেন।

শান্তি সমাবেশ করতে স্থানটি পরিদর্শনে যাচ্ছে একটি প্রতিনিধিদল। ছাত্রলীগের এ নেতা বলেন, ঢাবি জিমনেসিয়াম মাঠ নয়, এখন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করা হবে। একটি প্রতিনিধিদল সেখানে পরিদর্শনে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ