বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে: আসিফ নজরুল

পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ। সরকারের পক্ষ থেকে আইনগত চ্যালেঞ্জের চেষ্টা করা হচ্ছে। এসময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির ১১ তম মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আইন দিয়ে সব কিছু হয় না, প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। নিজের খাসলত পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটা গুরুত্বপূর্ণ। ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে, যার উদাহরণ শেখ হাসিনা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ