spot_img
spot_img

মিরপুরে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৭

রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস রাইজার বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছে। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টায় মিরপুর ১১ নম্বরের সি ব্লকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন ( ৪০), রোওশনারা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)।

জানা গেছে, ছয় তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুদিন আগে গ্যাসের লিকেজ ঠিক করা হয়। বুধবার দিনগত রাত ১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ পাঁচজন দগ্ধ হন। তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পল্লবী থানার এসআই নাসির উদ্দিন জানান, কয়েকদিন ওই বাড়িতে গ্যাস ছিল না। আজ রাতে লাইনে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ির মালিকসহ নিজেরাই গ্যাস রাইজার পরিষ্কার করছিলেন। হঠাৎ করে সেটা বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ৭ জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ