spot_img
spot_img

বৃষ্টির অভাবে খাদ্য সঙ্কট; পোকামাকড় খেয়ে বেঁচে আছে মাদাগাস্কারের মানুষ

জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য উৎপাদন নিয়ে সংকটে পড়েছে পৃথিবীর অনেক দেশ। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি অংশ নেওয়া দেশগুলো অর্থের জোরে পার পেয়ে গেলেও দরিদ্র দেশগুলোতে এরই মধ্যে মারাত্মকভাবে প্রভাব পড়তে শুরু করেছে।

দক্ষিণ-পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার প্রথম দেশ, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার অভিজ্ঞতা যে দেশের সবার প্রথমে হচ্ছে। চার বছর ধরে বৃষ্টি হচ্ছে না এ দেশে। হাজার হাজার মানুষের ক্ষুধার জন্য হাহাকার আর খাদ্যের অনিশ্চয়তা চরমে পৌঁছেছে।

গত ৪ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখছে মাদাগাস্কার। কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত মানুষ মানবেতর জীবনযাপন করছে। কখনো কখনো বেঁচে থাকার জন্য খেতে হচ্ছে পোকামাকড়।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সদস্য শেলে ঠাকরি জানান, ভয়াবহ এ বিপর্যয় যুদ্ধের জন্য নয়, জলবায়ু পরিবর্তনের জন্য নেমে এসেছে।

সূত্র: বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ