বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নাইজারের বোকো হারামের হামলায় ১৬ সেনা নিহত

আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি শহরে বোকো হারামের হামলায় ১৬ সৈন্য নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। অঞ্চলটি জিহাদিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত।

বুধবার (২৫ আগস্ট) নাইজারের প্রতিরক্ষামন্ত্রী আলকাসৌম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বোকো হারামের কয়েক শ’ যোদ্ধা গত মঙ্গলবার রাতে দিফা অঞ্চলের বারৌয়া এলাকায় আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অবস্থানে হামলা চালায়। তারা লেক শাদ থেকে সেখানে আসে।

২০১৫ সালে জিহাদিদের ভয়াবহ হামলার ঘটনার পর জুনে বারৌয়া এলাকায় প্রায় ছয় হাজার মানুষ ফিরে আসার মাত্র দুই
মাস পর সেখানে এ হামলা চালানো হলো। এ অঞ্চলের প্রায় ২৬ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়িতে ফিরে আসতে উৎসাহিত করার এক কর্মসূচির আওতায় এসব মানুষ ফিরে আসে। এ মাসের গোড়ার দিকে নাইজার বলছে, জিহাদি বিরোধী অভিযান জোরদার করতে তারা সেখানে একটি বিমানঘাঁটি নির্মাণ করবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ