ইসলামে হারাম হওয়ায় আগের মতো গান-বাজনার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, ইসলামে গান-বাজনা নিষিদ্ধ। আমরা আশা করছি মানুষকে চাপ দেওয়ার পরিবর্তে, এই কাজ না করতে তাদের বোঝাতে পারি।
নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি ভিত্তিহীন। নারীরা সবসময় বাড়িতে অবস্থান করবে। তারা সবসময় মুখ ঢাকতে পর্দা ব্যবহার করবেন। এবং নারীরা তিন দিন বা তার চেয়ে বেশি দিন ভ্রমণে বের হলে তাদের সঙ্গে পুরুষ অভিভাবক থাকবেন। নারীরা অবশেষে তাদের দৈনন্দিন রুটিনে ফিরে আসতে সক্ষম হবেন।
এর আগে মঙ্গলবার জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তান একটি পদ্ধতির মধ্যে আসার আগ পর্যন্ত নিরাপত্তার কারণে নারীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।











