spot_img
spot_img

জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই এবং নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। এ কারণে কোনো প্রাণহানি ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বিজয়ের মাস উদযাপন করবে বিএনপি। গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে এ উদযাপন শুরু হবে। এতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ