spot_img
spot_img

আমরা জাতীয় মূল্যবোধ ও ধর্মীয় নীতিমালার আলোকে শিক্ষার উন্নয়নে বিশ্বাসী : আফগান শিক্ষামন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিক্ষামন্ত্রী মাওলানা নিদা মুহাম্মাদ নাদিম বলেছেন, “আমরা আফগানিস্তানের যুবকদের শিক্ষার বিরুদ্ধে নয়, তবে জাতীয় মূল্যবোধ ও ধর্মীয় নীতিমালার আলোকে শিক্ষার উন্নয়নে বিশ্বাস করি।”

গত রবিবার (২৫ ডিসেম্বর) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রণালয়ের বৈঠক
শিক্ষামন্ত্রণালয়ের বৈঠক

এ বৈঠকে উচ্চশিক্ষার মান উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের সমস্যা ও পরামর্শ তুলে ধরেন।

মাওলানা নাদিম বলেন, “সাম্প্রতিক ফরমানে মেয়েদের শিক্ষার বিরুদ্ধে কিছু বলা হয় নি।”

তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনের বিধিবিধান ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী নিজেদের প্রতিষ্ঠান পরিচালিত করতে বলেন।

বৈঠকে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ইমারাতে ইসলামিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ কমিশন গঠন করার কথা বলেন তিনি যাতে এর মাধ্যমে উচ্চশিক্ষা বিষয়ক সকল সমস্যার সমাধান করা যায়।

এছাড়াও বৈঠকে তিনি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক সমস্যা সমাধানেরও অঙ্গীকার করেছেন।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ