spot_img
spot_img

শিগগিরই ভেঙে টুকরো টুকরো হবে পাকিস্তান : দাবি রামদেবের

শিগগিরই পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ও আজাদ কাশ্মীরসহ দেশটির দুটি প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে বলে দাবি করেছেন যোগগুরু রামদেব।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষে হরিদ্বারে জাতীয় পতাকা উত্তোলনের সময় তিনি এ বিস্ফোরক দাবি করেন।

রামদেব বলেন, বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ ভারতের সঙ্গে সংযুক্ত হবে। বাকি অংশ পাকিস্তান হিসেবে থেকে যাবে।

তিনি বলেন, পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক। দেশটিতে বৈদেশিক মুদ্রা, বিশেষ করে ডলারের মজুত প্রতিদিন কমছে; মূল্যস্ফীতি আকাশচুম্বী এবং সেই সঙ্গে কমছে প্রবাসী আয়। ‌বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে কিছু দিনের মধ্যেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ওই দেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ