spot_img
spot_img

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনজুড়ে ১১ জন নিহত

আমেরিকা ও জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি ঘোষণা করার পর রাশিয়া আবারও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করেছে। ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

আমেরিকা ও জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর প্রতিশ্রুতি ঘোষণা করার পর রাশিয়া আবারও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া একদিনে কিয়েভ ও বাখমুতসহ ইউক্রেনের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের বাহিনী রাশিয়ার ছোড়া ৫৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৪৭টি ধ্বংস করেছে।

কয়েক মাস অনিশ্চয়তার পর আমেরিকা ও জার্মানি অবশেষে ঘোষণা করেছে, তারা ইউক্রেনে ট্যাংক পাঠাচ্ছে। কিয়েভ আশা করছে, লজিস্টিক প্রতিরোধ যুদ্ধে একটি গেম-চেঞ্জার হিসেবে কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অন্তত ৩০টি এম-১ আব্রামস ট্যাংক পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ