spot_img
spot_img

বাগেরহাটে বাসের চাকায় পৃষ্ট হয়ে নিহত পুলিশ সদস্য

বাগেরহাটের ফকিরহাটে বাসের চাকায় পৃষ্ট হয়ে ইলিয়াস হোসেন (৩৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্য ফকিরহাট মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ জেলার কাশিপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

রোববার (২৭ মার্চ) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকালে কনস্টেবল ইলিয়াস ডিউটি পালনের উদ্দেশ্যে বের হন। সকাল সাড়ে ১১টার দিকে ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি বাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পৃষ্ট হয়ে ইলিয়াস হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ