আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো আলোচনা করতে চায়, তবে তারা চাইলে সরাসরি আমেরিকার সঙ্গে যোগাযোগ করতে পারে। তারা যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কাছে আসতে পারে বা সরাসরি ফোন করতে পারে। ফোনে কথা বলার সুযোগ আছে এবং আমাদের নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) ফক্স নিউজের “সানডে ব্রিফিং” অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে এবং শেষ পর্যন্ত আমেরিকাই জয়ী হবে।
এদিকে, ট্রাম্পের এই বক্তব্যের সময়ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুদ্ধবিরতির একটি রূপরেখা নিয়ে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন।
সূত্র: আল জাজিরা











