ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার দূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে হলে আমেরিকাকে ‘ব্ল্যাকমেল’ ও ‘আলটিমেটাম’ দেওয়া ছেড়ে দিতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা বলেন।
তিনি লেখেন, ‘আমেরিকা সামরিক শক্তি প্রয়োগ, কঠোর নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আলোচনা চালাতে চায়। শক্তিপ্রয়োগের মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে অভ্যস্ত তারা। তবে আমেরিকার এই নীতি ইরানে কাজ করবে না।’
তার মতে, বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো ব্ল্যাকমেইল, আল্টিমেটাম ও ডেডলাইন বাদ দেওয়া।
সূত্র: আল জাজিরা











