spot_img
spot_img

আগামী যুদ্ধে ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে হতবাক হবে ইসরাইল: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত আঘাতে হতবাক হয়ে যাবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ কথা বলেছেন হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডস’র গাজা শাখার কমান্ডার ইজ্জুদ্দিন আল হাদ্দাদ।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, আগামীতে যে যুদ্ধ হবে তাতে তাদের ক্ষেপণাস্ত্রগুলোর নির্ভুলতা, ক্ষিপ্রতা ও প্রভাব সবাই দেখতে পাবে এবং ইসরাইল তা দেখে বিস্মিত হবে।

তিনি আরও বলেন, শত্রুরা ভালো কোনো পরিণতি দেখবে না। এটা সর্বজ্ঞ আল্লাহর প্রতিশ্রুতি। আমরা পবিত্র ভূখণ্ডে প্রবেশ করব। আমরা আসছি।

এমন সময় কমান্ডার ইজ্জুদ্দিন আল হাদ্দাদের বক্তব্য প্রকাশিত হয়েছে যখন আগামী রোববার আল-কুদসে
উসকানিমূলক পতাকা মিছিল করার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো এই মিছিলের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ