নোয়াখালীতে গভীর রাতে বিধবা নারীর সঙ্গে এক মেম্বারের ছেলেকে এক ঘরে হাতেনাতে ধরেছ স্থানীয়রা। পরে ওই নারী সাথে তার বিয়ে দিয়ে দেন তাঁরা।
শনিবার (২৬ জুন) সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের কাজী অফিসে এক লাখ এক টাকা দেনমোহরে ওই বিয়ে পড়ানো হয়।
জানা যায়, উপজেলার দেওটি পালপাড়া গ্রামের বিধবা নারী ও দুই সন্তানের জননীর (৩০) সঙ্গে ফোনে পার্শ্ববর্তী পিতাম্বরপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেকের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে ওই যুবক বিধবার বাড়িতে রাতের বেলায় আসা-যাওয়া করত।
পরে শুক্রবার দিবাগত গভীর রাতে আবারও ওই বাড়িতে যায় তারেক। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুজনই বিয়েতে সম্মতি দিলে শনিবার সন্ধ্যায় তাদের বিয়ে সম্পন্ন করা হয়।
সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বিয়ে করতে রাজি। তাই তাদের দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়েছে। জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।












