spot_img
spot_img

নিজ কলেজের ছাত্রের মারধরে শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

সাভারের আশুলিয়ায় নিজের কলেজের ছাত্রের মারধরের শিকার শিক্ষক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ তথ্য নিশ্চিত করেন নিহত কলেজ শিক্ষকের ভাই অসীম কুমার সরকার।

নিহত শিক্ষকের নাম উৎপল কুমার সরকার। তিনি আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন।

এর আগে শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের মাঠপ্রাঙ্গনেই উৎপল কুমার সরকারের উপর অতর্কিত হামলা চালায় ওই কলেজের ছাত্র আশরাফুল ইসলাম জিতু।

পুলিশ জানায়, স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা কলেজ শিক্ষক উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে আশরাফুল। স্ট্যাম্পের আঘাতে উৎপলের মাথায় গুরুতর জখম হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. এমদাদুল হক বলেন, নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ