spot_img
spot_img

পদ্মা সেতুর নাট খুলে ভিডিও করা বাই‌জি‌দের বাড়িতে হামলা ভাঙচুর

পদ্মা সেতু‌র নাটবল্টু খু‌লে টিকটক করে গ্রেফতার হওয়া বাই‌জিদের বাড়িতে হামলা ও ভাঙচুর চা‌লি‌য়ে‌ছে সন্ত্রাসীরা।

সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দি‌কে পটুয়াখালীর লাউকা‌ঠি ইউনিয়‌নের তে‌লিখালী গ্রা‌মের মৃধা বাড়িতে এ ঘটনা ঘ‌টে।

ঘটনাস্থলে থাকা বাই‌জি‌দের মেঝ ভাবি হা‌দিসা বেগম জানান, ৮-৯টি মোটরবাই‌কযো‌গে ২০-২৫জন সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে উপ‌স্থিত হ‌য়ে অত‌র্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, কুড়াল দি‌য়ে ঘ‌রের সাম‌নের ও পশ্চিম পা‌শের টি‌নের বেড়া কুপি‌য়ে ভাঙচুর ক‌রে। এক পর্যা‌য়ে সন্ত্রাসীরা ঘ‌রে প্রবেশ ক‌রে মালামাল তছনছ ক‌রে। সন্ত্রাসী‌দের হা‌তে দেশীয় অস্ত্র দে‌খেই হা‌দিসা পা‌শের ঘ‌রে গি‌য়ে আশ্রয় নেন বলে জানান।

হা‌দিসা আরও জানান, তার স্বামী মো. সোহাগ মৃধা পটুয়াখালী শহ‌রের ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সে কর্মরত থাক‌লেও ঘটনার সময় তি‌নি ঢাকায় অবস্থান কর‌ছিলেন। ঘ‌রে তি‌নি ও তার মে‌য়ে ফা‌তিমাতু‌জ্জোহরা (৩) উপ‌স্থিত ছিলেন।

পটুয়াখালী সদর থানার এসআই ছ‌লিমুর রহমান জানান, ও‌সি সা‌হে‌বের নি‌র্দেশে ঘটনাস্থ‌লে এ‌সে তথ্য-উপাত্ত সংগ্রহ কর‌ছি। দুর্বৃত্তরা ঘ‌রের টিন কু‌পি‌য়ে‌ছে, কিছু মালামাল ভাঙচুর ক‌রে‌ছে। স্থানীয়দের সা‌থে কথা ব‌লছি, বিস্তা‌রিত প‌রে জানা‌তে পার‌বো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ