spot_img

নির্বাচন কমিশন আইন-বিধির আলোকে পরিচালিত হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) আইন, বিধির আলোকে পরিচালিত হবে। আমরা এর বাইরে যেতে পারবো না।

বুধবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে জাকের পার্টির সঙ্গে সংলাপে বসে তিনি এসব কথা বলেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন আমরা চাই। সেই চাওয়াটা পূরণ করতে হলে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে অস্বীকার করার উপায় নেই। গণতন্ত্রের মাধ্যমেই আমাদের স্বাধীন দেশের যাত্রা শুরু হয়েছে। সেই জন্য আমাদেরকে সহাযোগিতা করবেন। সক্রিয় সহযোগিতা চাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ