spot_img
spot_img

ডেঙ্গুতে প্রাণ গেল ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীর

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুমা বিশ্বাস (২৬) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। তার অনাগত সন্তানও মারা গেছে।

বুধবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।

রুমা বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের নতুন ঘুরঘুরিয়া গ্রামের রমেশ বিশ্বাসের মেয়ে ও একই ইউনিয়নের পারুলিয়া গ্রামের লিটন ঘোষের স্ত্রী।

লিটন ঘোষ বলেন, ‌রুমা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রোববার রাজবাড়ীর আরোগ্য ক্লিনিকে পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার বিকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। সেইসাথে গর্ভের সন্তানেরও মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে আরো ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন বলেন, জেলায় নতুন করে আরো ১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফরিদপুরে আমাদের জেলার কোনো রোগী মারা গেলে সে তথ্য রেকর্ড করব। তবে অন্তঃসত্ত্বার মৃত্যুর বিষয়টি আমাদের জানানো হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ