মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪০) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। তিনি জেলার বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বেতগাছিয়া এলাকায়।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সদর উপজেলার সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, হাবিবুর বৃহস্পতিবার রাতে দাপ্তরিক কাজ সেরে নেত্রকোনা থেকে মোটরসাইকেলে করে বারহাট্টা থানায় আসছিলেন। পথে রাত ৮টার দিকে নেত্রকোনা-বারহাট্টা সড়কের সতরশ্রী প্রাথমিক বিদ্যালয় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ