বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

বি.বাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে

বি.বাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক।

শুক্রবার (২৭ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিনা বেগম (৪০), মোসা. ফরিদা বেগম (৪০) ও তার স্বামী জজ মিয়া, অঞ্জনা (৪২), তার স্বামী পরিমল বিশ্বাস, কমলা বেগম (৬০) মুন্নি (২২) মঞ্জুর বেগম (৫০) শারমিন (১৬) জহিরুল ইসলাম (২২) নাজরিন আক্তার (৪৫) মোমেনা (৬০) সিফাত (১০) মিনারা (৫৩)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিকাল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। স্থানীয় মানুষও উদ্ধার কাজে অংশ নিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ