spot_img
spot_img

করোনা : বিশ্বে দৈনিক সংক্রমণ ছাড়াল ৬ লাখ ৭৬ হাজার

প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়েই বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। শুক্রবার করোনায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় এ দিন মৃত্যু হয়েছে ১ হাজার ৮৪০ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ১১৯ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য।

শুক্রবার দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩১০ জন।

এছাড়া কোভিডজনিত অসুস্থতায় এ দিন সর্বোচ্চ মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এ দিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের, আর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬৩ হাজার ৭৯৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ